Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দু’বছর পর মোদী মন্ত্রিসভায় রদবদল, নতুন মুখ ৯

modiবিডিপি ডেস্ক: কুর্সিতে বসার ২ বছর পর মন্ত্রিসভার রদবদল করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কার দপ্তর বদল হল, কার দায়িত্ব বাড়ল, কে হলেন নয়া মন্ত্রী, কার ডানা ছাঁটা হল, মঙ্গলবার সকালেই জেনে যাবে দেশ। তবে মোদী সরকারের নতুন মন্ত্রিসভার আনুষ্ঠানিক ভাবে ঘোষণার আগে সূত্রের খবর, মোদী মন্ত্রিসভায় এবারে দায়িত্ব পেতে চলেছেন ৯ জন নতুন মুখ। বছর ঘুরলেই উত্তরপ্রদেশে ভোট। তাই মন্ত্রী বাছাইয়ের ক্ষেত্রে প্রভাব ফেলবে উত্তরপ্রদেশ।
১১ অশোকা রোডের অলিন্দে নতুন মন্ত্রীদের যে নামগুলি ঘোরাফেরা করছে, তার মধ্যে রয়েছেন, উত্তরপ্রদেশের সাংসদ অনুপ্রিয়া প্যাটেল, এসএস আলুওয়ালিয়া, বিজয় গোয়েল, পিপি চৌধুরী। এঁরা প্রত্যেকেই সোমবার বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সঙ্গে দেখা করেছেন। এছাড়াও সূত্রের খবর, উত্তরাখণ্ডের দলিত সাংসদ অজয় তামতা, গুজরাটের রাজ্যসভা সাংসদ পুরুষোত্তম রূপালা, মহরাষ্ট্রের রাজ্যসভা সাংসদ রামদাস আঠওয়ালে, উত্তরপ্রদেশ থেকে বিজেপি সাংসদ মহেন্দ্রনাথ পান্ডে ও কৃষাণ রাজের ভাগ্যে শিকে ছিঁড়তে পারে।
কিছু মন্ত্রী পদ হারালেও গুরুত্বপূর্ণ মন্ত্রকগুলিতে বিশেষ পরিবর্তন চাইছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে অর্থমন্ত্রী অরুণ জেটলির কাজে খুশি প্রধানমন্ত্রী। তাই জেটলিকে অর্থমন্ত্রক ছাড়াও বাড়তি দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে সূত্রের খবর।

Leave A Reply

Your email address will not be published.