Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দেবীগঞ্জ থেকে ৩১ বোতল মদ সহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৩

আবু সাঈদ, দেবীগঞ্জ প্রতিনিধি :
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলাধিন দেবীডুবা ইউনিয়নের সুলতানপুর গ্রাম থেকে র‌্যাব-১৩ অভিযান চালিয়ে ৩১ বোতল মদসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। র‌্যাব-১৩ সিপিসি-২ , নীলফামারীর ডিএডি মোহাম্মদ জাফর উল্লার নেতৃত্বে সাথে ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৩১ বোতল ইন্ডিয়ান মদ সহ গত রবিবার মোঃ নুরইসলাম (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে দেবীগঞ্জ থানায় সোপর্দ করে। আটককৃত মাদক ব্যবসায়ী নুরইসলাম ঐ সুলতানপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। থানায় সোপর্দ করার পর র‌্যাব বাদী হয়ে মোহাম্মদ নুর ইসলামের বিরুদ্ধে ১৯৭৪ সালের আইনে বিশেষ ক্ষমতায় দেবীগঞ্জ থানায় একটি মামলা করে।

দেবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ কায়ছার আলী খান বলেন , ৩১ বোতল ইন্ডিয়ান মদ সহ একজনকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা করা হয়েছে ।

Leave A Reply

Your email address will not be published.