Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দেশব্যাপী জামায়াতের হরতাল চলছে

Hortal-hartalবিডিপি ডেস্ক: একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করার প্রতিবাদে দলটির ডাকা ২৪ ঘণ্টার হরতাল চলছে। বৃহস্পতিবার ভোর ৫টা থেকে দেশব্যাপী হরতাল শুরু হয়। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল আগামীকাল শুক্রবার সকাল ৬ টা পর্যন্ত চলবে।
মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করার পরই এর প্রতিবাদে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতালসহ ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ।
ইতিমধ্যে বুধবার তারা সারাদেশে নিজামীর গায়েবানা জানাজার নামাজ আদায় করেছে। আগামীকাল শুক্রবার মতিউর রহমান নিজামীর জন্য দেশব্যাপী দোয়া দিবস পালন করবে দলটি।
বিবৃতিতে হরতালসহ ঘোষিত কর্মসূচি সফল করার জন্য দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন মকবুল আহমাদ।

Leave A Reply

Your email address will not be published.