Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দেশে ফিরেছে টাইগাররা!

এগারো বছর পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এসে সেমিফাইনালে থেমেছে বাংলাদেশের স্বপ্নযাত্রা। ভারতের কাছে নয় উইকেটের হারে শেষ হয়েছে মাশরাফি বিন মুর্তজার দলের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন। প্রায় দুই মাসের সফর শেষে আজ শনিবার সকালে দেশে ফিরেছে বাংলাদেশ দল।

শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা থাকলেও মাশরাফিদের বহনকারী বিমান ১ঘন্টা দেরিতে অবতরণ করে। এর আগে বার্মিংহাম থেকে গতকাল শুক্রবার দুপুরে দুবাইয়ের পথে রওনা হয় বাংলাদেশ দল।

চ্যাম্পিয়ন্স ট্রফি মাত্র ১৮ দিনের হলেও তার প্রস্তুতিতে বেশ আগেই দেশ ছেড়েছিল বাংলাদেশ। সাসেক্সে ১০ দিনের ক্যাম্পের জন্য মাশরাফি-মুশফিকরা ঢাকা ছাড়েন ২৬ এপ্রিল। তারপর আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলে মাশরাফি বাহিনী। ত্রিদেশীয় সিরিজের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয় টাইগাররা।

দেশে ফিরে লম্বা ছুটিতে যাবেন ক্রিকেটাররা। ঈদের ছুটি মিলে যেটি প্রায় চার সপ্তাহের। আগস্টে দুই টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। যে সিরিজের জন্য জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে বাংলাদেশ টেস্ট দলের ক্যাম্প। অস্ট্রেলিয়ার পর সেপ্টেম্বর-অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফর করবে বাংলাদেশ।

Leave A Reply

Your email address will not be published.