Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নওগাঁয় আ. জলিলের মৃত্যুবার্ষিকী পালন

আদালত প্রতিনিধি, নওগাঁ:
গত শুক্রবার ছিল বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক বাণিজ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুল জলিলের ২য় মৃত্যুবার্ষিকী।
সকাল থেকে জেলার সকল স্তরের নেতা-কর্মীরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপস্থিত হতে থাকেন। এসময় নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওগাঁ -১ আসনের সংসদ সদস্য বাবু সাধন চন্দ্র মজুমদার ও পৌর আওয়ামী লীগের সভাপতি মরহুম নেতার স্মৃতিচারণ করেন। এরপর এক মিনিট নিরবতা পালন শেষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সভাপতি ও সকল স্তরের নেতা-কর্মী মরহুমের প্রতিকৃতিত্বে পুস্পস্তবক অর্পণ করেন। কবর জিয়ারত করে বাদ জুম্মার পর নওগাঁ শহরের চকপ্রাণ মহল্লায় মরহুম নেতার আত্মার শান্তি কামনায় মিলাদ মাহফিল করা হয়। এসময় জেলার সকল স্তরের মানুষ উপস্থিত ছিলেন। মিলাদের পরে মরহুমের পরিবারের পক্ষ থেকে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
সন্ধ্যায় আওয়ামী লীগের জেলা কার্যালয়ে সকল স্তরের মানুষের উপস্থিতিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও আব্দুল জলিল ফাউন্ডেশনের উদ্যোগে নওগাঁ নওজোয়ান মাঠের সামনে একটি শোকসভা অনুষ্ঠিত হয়।

Leave A Reply

Your email address will not be published.