Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নওগাঁয় আমন ধানের বাম্পার ফলন কৃষকের মুখে আনন্দের হাসি

img_20161121_120759আল ইমরান, নওগাঁ: নওগাঁ সদর ও নিকটতম উপজেলাগুলোতে আমন ধানের বাম্পার ফলন পেয়েছেন কৃষকরা। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় আমন ধানে রোগ বালাই বেশি আক্রমন না করায় বাম্পার ফলন হয়েছে। নওগাঁ সদর উপজেলা দিঘা এলাকার কৃষক মো.বেলাল হোসেন(৫৬) প্রায় তিন বিঘা জমিতে সুগন্ধিজাতের রোপা আমন আতপ ধান চাষ করেছেন। প্রতি বিঘাতে প্রায় তের মণ হারে আতপ ধান পেয়েছেন। বাজারে প্রতি মণ আতপ ১৬০০ টাকা দরে ক্রয় হচ্ছে বলে জানা যায়। কৃষক বেলাল হোসেন জানান, আতপ ধানের বাম্পার ফলন হওয়ায় আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। অন্যদিকে নওগাঁর বদলগাছী উপজেলার চাকরাইল এলাকার কৃষক মো.রিপন হোসেন(২৩) প্রায় দেড় বিঘা জমিতে রোপা আমন ধান চাষ করেছেন। প্রতি বিঘাতে প্রায় ২৩ মণ হারে আমন ধান পেয়েছেন। বাজারে প্রতি মণ আমন ধান ৮২০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। তাছাড়া চাকরাইল এলাকার মো.সেলিম, গফফার আলী, মিঠু হোসেন, রশিদ হোসেন নামের এই কৃষকরাও আমন ধানের বাম্পার ফলন পেয়েছেন। নওগাঁ সদর ও নিকটতম উপজেলাগুলোতে আমন ধানের বাম্পার ফলনে কৃষক ও কৃষাণীদের মুখে আনন্দের অকৃত্রিম হাসি।

Leave A Reply

Your email address will not be published.