Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নওগাঁয় শিক্ষার্থীদের চিত্রাঙ্কন, রচনা ও উপস্থিত বক্তব্য প্রতিযোগিতা অনুষ্ঠিত

এস,এম রাসেল, নওগাঁঃ নওগাঁ জেলা কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে শনিবার বেলা ৩ টায় ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন, রচনা ও উপস্থিত বক্তব্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এসময় মো. সাব্বির রহমান রেজভী (সভাপতি, নওগাঁ জেলা ছাত্রলীগ) এর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব মো. আব্দুল মালেক এম,পি, (সভাপতি, নওগাঁ জেলা আওয়ামী লীগ), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব সাধন চন্দ্র মজুমদার (সাধারণ সম্পাদক, নওগাঁ জেলা আওয়ামী লীগ)। এছাড়াও উপস্থিত ছিলেন মো. আমানুজ্জামান সিউল (সাধারণ সম্পাদক, নওগাঁ জেলা ছাত্রলীগ) সহ নওগাঁ জেলা ছাত্রলীগের নেতা-কর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থীসহ ও শিক্ষার্থীদের অবিভাবক বৃন্দ। সন্ধ্যা ৬ টায় পুরষ্কার বিতরণীর মাধ্যমে উক্ত অনুষ্ঠান সমাপ্ত হয়।

Leave A Reply

Your email address will not be published.