Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নগরকান্দায় কুমার নদে মৎস্য অভয়াশ্রম স্থাপন

নগরকান্দা প্রতিনিধি, ফরিদপুর:
ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার কুমার নদে দেশীয় প্রজাতির মাছ রক্ষা করার জন্য দু’টি মৎস্য অভয়াশ্রম স্থাপন করেছে নগরকান্দা উপজেলা মৎস্য অফিস।
নগরকান্দা উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, প্রতিটি অভয়াশ্রম নগরকান্দার কুমার নদের মধ্যে এক একর ২৩ শতাংশ জায়গায় নির্মাণে বরাদ্দ ধরা হয়েছে এক লাখ টাকা। একটি অভয়াশ্রম স্থাপন করা হয়েছে নগরকান্দা পৌরসভার চৌমুখা শ্মশানঘাট সংলগ্ন কুমার নদে এবং অন্যটি স্থাপন করা হয়েছে কোদালিয়া ইউনিয়নের ছাগলদি হাটখোলা সংলগ্ন কুমার নদে। দেশীয় প্রজাতির মাছ রক্ষা ও এর বংশ বৃদ্ধি করার লক্ষ্যে এসব মৎস্য অভয়াশ্রম স্থাপন করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে আরো জানা গেছে, এ ধরনের মৎস্য অভয়াশ্রম অধিক স্থাপন করা হলে মাছে-ভাতে বাঙ্গালি এ প্রবাদ আগামী প্রজন্মের কাছে সত্য বলে গণ্য হবে। দেশীয় প্রজাতির মাছ অবাধে শিকার বন্ধ হবে এবং নিরাপদ আশ্রয়ে দেশীয় প্রজাতির মাছ প্রচুর বৃদ্ধি পাবে।
তবে স্থানীয়রা অভিযোগ করে বলেন, প্রতিটি মৎস্য অভয়াশ্রম নির্মাণে ব্যয় ৫০ থেকে ৬০ হাজার টাকার বেশি হবে না। ফাঁকা ফাঁকা করে কিছু বাঁশ দিয়ে জায়গা ঘেরা করা হয়েছে। ভিতরে কাঠা দেওয়া হয় নি। খুবই নিুমানের এসব অভয়াশ্রম স্থাপন করে দেশীয় প্রজাতির মাছ রক্ষা করা সম্ভব হবে না। এসব অভয়াশ্রম ও মৎস্য রক্ষা করা করার জন্য নিয়মিত কোন পাহারাদার বা পরিচর্যাকারী না থাকায় সরকারের মহৎ উদ্দেশ্য সফলতার মুখ দেখবে না।
এ ব্যাপারে নগরকান্দা উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, মৎস্য অভয়াশ্রম নির্মাণ কাজ এখন শেষের পথে, কিছু কাজ বাকি থাকলে করা হবে।

Leave A Reply

Your email address will not be published.