Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নগরকান্দায় সাংবাদিকের পিতার ইন্তেকাল

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি ঃ ফরিদপুরের নগরকান্দা উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য দৈনিক আজকের সংবাদের নগরকান্দা প্রতিনিধি ও নগরকান্দা পৌরসভার সাবেক প্যানেল মেয়র জাকির হোসেন জাকারিয়ার পিতা খলিলুর রহমান মাতুব্বর (৭৫) শনিবার ঢাকার ইষ্ট-ওয়েষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি —- রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী ,২ ছেলে ,২ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। রবিবার সকাল ১০ টায় নগরকান্দা মদীনাতুল উলুম মাদ্রাসা প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে মাদ্রাসা সংলঘœ কবরস্থানে দাফন করা হয়েছে । মরহুমের নমাজে জানাজায় সাবেক উপজেলা চেয়ারম্যান কে এম জাহাঙ্গীর, নগরকান্দা পৌরসভার মেয়র রায়হানউদ্দীন মিয়া, মুফতি ইসমাতুল্লাহ কাসেমী পীর সাহেব নগরকান্দা, নগরকান্দা উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন মিয়া,নগরকান্দা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল,সাবেক পৌর মেয়র আলিমুজ্জামান টুলু মোল্লা,সাবেক ইউপি চেয়ারম্যান খন্দকার জাকির হোসেন নিলু, মোঃ রফিকুজ্জামান অনু,নগরকান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ,সাধারন সম্পাদক লিয়াকত হোসেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ,জনপ্রতিনিধি সহ বিপুল সংখ্যক মুসল্লী উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.