Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নরসিংদীত চরাঞ্চলে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ বালি মৃত্যুশয্যায়

রেজাউল করিম, নরসিংদী: নরসিংদী সদর উপজেলার আলোকবালীতে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ গুরুতর আহত মনজাত মিয়ার পুত্র বালি মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা গত ২৯ জুলাই রাতে আনুমানিক ২ টায় একই এলাকার সাহেব মিয়ার পুত্র, বেশ কয়েকটি সন্ত্রাসী মামলার আসামী উজ্জল, মাহবুব ও মহারাণীসহ ১০/১২ জন সন্ত্রাসী বিভিন্ন অস্ত্রস্েস্ত্র সজ্জিত হয়ে মনতাজ উদ্দিনের বাড়িতে হামলা চালায়।
এতে বালি মিয়া গুলিবিদ্ধ ও টেটার আঘাতে গুরুতর আহত হয়। এসময় সন্ত্রাসীরা বালি মিয়াদের বাড়িতে ব্যাপক লুটপাটসহ চাপাতি দিয়ে কুপিয়ে বাড়িঘর ভাংচুর করে। গুরুতর আহত বালি মিয়াকে প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এব্যাপারে নরসিংদী মডেল থানায় ইদন মিয়া বাদী হয়ে একটি অভিযোগ দাখিল করেছেন। নরসিংদী মডেল থানায় অতীতেও তাদের বিরুদ্ধে মামলা রয়েছে বলে দাবী করেছেন নরসিংদী মডেল থানার ওসি গোলাম মোস্তফা।

Leave A Reply

Your email address will not be published.