Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নানা আয়োজনে পালিত হলো কারমাইকেল কলেজের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান

kbkউত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রংপুর কারমাইকেল কলেজের শতবর্ষ পূর্তিতে কারমাইকেল কলেজ প্রাত্তন ছাত্র সমিতির আয়োজনে রবিবার সন্ধ্যায় অফিসার্স ক্লাব, ঢাকার ব্যাংকুয়েট হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাবেক অতিরিক্ত সচিব কালী রঞ্জন বর্মনের সভাপতিত্বে ও রকিবুস সুলতান মানিক এবং ড. রেহেনা খাতুনের সঞ্চালনায় স্মৃতিচারণ মূলক আলোচনা করেন কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি চৌধুরী খালেকুজ্জামান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা এমপি, অ্যাডভোকেট শরীফ নেওয়াজ স্বপন, অফিসার্স ক্লাবের সহ-সভাপতি এম এ রাজেক, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মাহফুজুর রহমান, নায়েমের ডিজি প্রফেসর মো. হামিদুল হক, সাবেক সচিব আবু আলম শহীদ খান, হোসনে আরা লুৎফা ডালিয়া এমপি, জিয়াউর রহমান জিয়া প্রমুখ।

এছাড়াও শুভেচ্ছা বক্তব্য দেন, অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন খান ও ক্লাবের সহ-সভাপতি, সচিব মোজাম্মেল হক।

সবশেষে কারমাইকেল কলেজের শতবর্ষ পূর্তির কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। বিডিপত্র/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.