Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নান্দাইলে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

নান্দাইল প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সোমবার বিকালে নান্দাইল প্রেসক্লাবের সামনে এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো. মোসাদ্দেক আলী ও একুশে টিভির চেয়ারম্যান আব্দুস সালাম এর গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে নান্দাইলে কর্মরত সাংবাদিকরা এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। প্রতিবাদ সমাবেশ থেকে অবিলম্বে এনটিভি ও একুশে টিভির চেয়ারম্যানের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। নান্দাইল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি মো. ফজলুল হক ভূঁইয়ার সভাপতিত্বে এবং বাংলাদেশ সাংবাদিক সমিতি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক হাজী রফিকুল ইসলাম খোকন (মানব জমিন), প্রভাষক মাহবুবুর রহমান বাবুল (নিউ নেশন), এবি সিদ্দিক খসরু ( দিনকাল), ইলিয়াছ উদ্দিন ফকির রঞ্জু (আমার দেশ), ইউসুফ আকন্দ মজিবুর (সংগ্রাম), কামরুজ্জামান খান গেনু (দৈনিক জাহান), রফিকুল ইসলাম (আজকের কাগজ), ইছমত আরা বেগম (আমাদের অর্থনীতি), মঞ্জুরুল হক মঞ্জু (যোগাযোগ প্রতিদিন), মো. আবুল হাসেম (মোহনা টেলিভিশন), এহতেশামুল হক শাহীন (স্বদেশ সংবাদ), শফিকুল ইসলাম শফিক (দৈনিক নব কল্যাণ), ফয়সাল আহম্মেদ (দৈনিক আমার বাংলাদেশ, নান্দাইল বার্তা২৪.কম), সাইফুল ইসলাম শামিম (দৈনিক প্রভাত), আবু হানিফ সরকার (দৈনিক বজ্রশক্তি), শাহাবউদ্দিন ফকির (দৈনিক আজকের সংবাদ), আব্দুর রাজ্জাক ভূঁইয়া (দৈনিক খবর), ইসলাম উদ্দিন (মুক্ত আওয়াজ), সোহরাব উদ্দিন সবুজ (মাটি ও মানুষ), এইচ এম হাবিবুর রহমান (সরেজমিন), সুলতান উদ্দিন (একুশের বাণী) এবং মো. শাহজাহান ফকির (বজ্রশক্তি)। প্রতিবাদ সমাবেশে প্রেসক্লাবের সাংবাদিকসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.