Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নির্ভুল আউট দিতে নতুন প্রযুক্তির আগমন বার্তা

স্পোর্টস ডেস্ক:
ক্রিকেটে আসতে চলেছে নতুন এক প্রযুক্তি। ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি (এমআইটি)-তে বিশেষ বক্তা হিসেবে সফর সেরে এসে এ তথ্য জানিয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক ও আইসিসি-র ক্রিকেট কমিটির চেয়ারম্যান অনিল কুম্বলে। কুম্বলে বলেন, ‘ডিআরএস সিস্টেমের ক্ষেত্রে বলের গতিপথ সঠিক ভাবে বুঝতে এক নতুন যন্ত্রের উপর কাজ চলছে এমআইটিতে। যা নির্ভুল আউট দিতে সাহায্য করবে আম্পায়ারদের।’ আউটের সিদ্ধান্ত পুনর্বিবেচনার পদ্ধতি (ডিসিশন রিভিউ সিস্টেম) নিয়ে বিতর্ক দেখা দেয়া ক্রিকেটে নতুন নয়। ডিআরএসকে আরও নিখুঁত করতে কিছুদিন আগে যোগ হয় রিয়েল টাইম øিকোমিটার প্রযুক্তি। সঙ্গে হট স্পট সিস্টেম। তবুও আউট নিয়ে বিতর্ক কমেনি।  আর তাই নতুন প্রযুক্তির দ্বারস্থ হতে যাচ্ছে আইসিসি।

Leave A Reply

Your email address will not be published.