Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নিশ্চিন্ত ওয়াকার

স্পোর্টস ডেস্ক:
পাকিস্তান দলের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। বাংলাদেশের কাছে নাকানি চুবানি খাওয়ার পর থেকেই দেশটির সাবেক ক্রিকেটার থেকে শুরু করে আমজনতা প্রশ্ন তুলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কার্যক্রম নিয়ে। পাকিস্তানের ক্রিকেটাররা মাঠে যেমন আছে তেমনি বোর্ড কর্তারাও মুখোমুখি হচ্ছেন বিভিন্ন প্রশ্নের। তবে সোমবার পাকিস্তানের একটি টিভি চ্যানেল খবর প্রকাশ করে পাকিস্তানের প্রধান কোচ ওয়াকার ইউনিসকে বরখাস্ত করার কথা বিবেচনা করছে পিসিবি। খবরটা এমন সময় প্রকাশিত হয় যখন ঢাকায় পাকিস্তান তাদের অনুশীন শেষ করে টিম হোটেলে ফেরার প্রস্তুতি নিচ্ছিল। এদিনও সংবাদ মাধ্যম থেকে দুরেই ছিলেন পাকিস্তানি ক্রিকেটাররা। তবে টিম সূত্রে পাওয়া খবরে জানা গেছে বরখাস্ত করার কথা শুনে মোটেও বিচলিত নন ওয়াকার। সেই সূত্রটি জানান ওয়াকারের চিন্তা জুড়ে এখন ঢাকা টেস্ট। সূত্রটির দাবী এই খবরেও দল বিচলিত নয়। ওয়াকার ইউনিসের সঙ্গে ২০১৬ সালের এপ্রিল পর্যন্ত পিসিবির চুক্তি হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.