Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নীলফামারীর কিশোরগঞ্জে কিশোরের লাশ উদ্ধার

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে বুল্লাই নদীর পাড় থেকে সবুজ মিয়া (১৪) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে জেলার কিশোরীগঞ্জ উপজেলার রনজন্ডি ইউনিয়নের বুল্লাই নদীর দক্ষিণ পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। সবুজ ওই ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মৃত আতিকুল ইসলামের ছেলে। নিহতের বিধবা মা সুরজন বেওয়া জানান, রাতে বন্ধুদের সঙ্গে গ্রামের অদূরে অবিলের বাজারে পিকনিক খাওয়ার পর তার ছেলে আর বাড়ি ফিরেনি।

নীলফামারী পুলিশ সুপার জাকির হোসেন খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে লাশ উদ্ধারের পর কিশোরীগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, লাশের সুরতহালে ওই কিশোরকে শ্বাসরোধে হত্যার আলামত পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলার মর্গে পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.