Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নীলফামারীর সৈয়দপুরে হেযবুত তওহীদের জঙ্গিবাদ বিরোধী জনসভা অনুষ্ঠিত

5
সৈয়দপুর প্রতিনিধি: পৃথিবীতে যত প্রকার অন্যায় অশান্তি রক্তপাত দুঃখ কষ্ট আছে সমস্ত কিছু দূর করে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই মানুষের দায়িত্ব আর এটাই মানুষের এবাদত বলে মন্তব্য করেছেন হেযবুত তওহীদের আমীর মসীহ উর রহমান। রবিবার সন্ধায় নীলফামারী সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারীহাট স্কুল ও কলেজ মাঠ প্রঙ্গনে নীলফামারী জেলা হেযবুত তওহীদ আয়োজিত সন্ত্রাস জঙ্গিবাদ বিরোধী জনসভায় মুখ্য আলোচকের বক্তব্যে তিনি আরো বলেন, জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দুর করে সমাজে শান্তি ফিরিয়ে আনতে হলে সমাজের প্রত্যেকটি মানুষকে ধর্মের প্রকৃত শিক্ষা দিতে হবে আর এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে হেযবুত তওহীদ।
দেশের জন্য মানবতার জন্য হেযবুত তওহীদের এ কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া সকলের কর্তব্য বলে বক্তব্যে মন্তব্য করেন হাজারীহাট কামিল মাদ্রাসার সুপার আশেক মো. একরামুল হক।
অনুষ্ঠানের বিশেষ অতিথি বাবু নন্দনাল রায় বলেন, হেযবুত তওহীদ যেভাবে মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে এই কাজ যদি অব্যাহত থাকে তবে তারা একদিন জয়যুক্ত হবে।2
হেযবুত তওহীদের সৈয়দপুর উপজেলার দায়িত্বশীল মো. তানভীর হাসান রাসেলের সঞ্চালনায় ও হেযবুত তওহীদের কাশিরাম বেলপুকুর ইউনিয়নের দায়িত্বশীল মো.নুর আলমের সভাপতিত্বে কনকনে শীতকে উপেক্ষা করে বেলপুকুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের সতস্ফ’র্ত উপস্থিতিতে উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের রংপুর বিভাগীয় দায়িত্বশীল মো. আশেক মাহমুদ, নীলফামারী জেলা দায়িত্বশীল মো. ইসরাইল আলিম, সমাজ সেবক ফেরাজ উদ্দিন ফেরাজ, কাশীরাম বেলপুকুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৌরভ আলী, হাজারীহাট কামিল মাদ্রাসার সুপার আশেক মো. একরামুল হক, ২নং বেলপুকুর ইউনিয়নের পুজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক বাবু নন্দনাল রায়, প্রমুখ। বিডিপত্র/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.