নেত্রকোনায় পরিবেশ রক্ষায় মানববন্ধন
নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনা সদর উপজেলার রাইদুম ঝাউসী গ্রামে পরিবেশ ধ্বংসকারী ড্রায়ার নির্মাণ কাজ বন্ধের দাবিতে গত কাল শনিবার স্থানীয় বাঘড়া বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীতে এলাকার শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করে।
মানববন্ধন চলাকালে রাইদুম ঝাউসী গ্রামে মেসার্স খান এন্ড ব্রাদার্স অটো রাইস মিলের ড্রায়ার নির্মাণ কাজ বন্ধের দাবি জানিয়ে বক্তৃতা করেন হারুন তালুকদার, শামিম, আজহারুল, জাহাঙ্গীর আলম, হালিমা আক্তার, স্বপ্না আক্তার, মনি আক্তার প্রমুখ।