Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শিবালয় সদরউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে মানববন্ধন

শিবালয় প্রতিনিধি:
‘শংকামুক্ত জীবন চাই-নিরাপদে ক্লাশ করতে ও পরীক্ষা দিতে চাই’ এ শ্লোগানে গত কাল শনিবার শিবালয় সদরউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে ছাত্র-শিক্ষক, অভিভাবকসহ সকল শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিবার আহুত মানববন্ধন কর্মসূচিতে কলেজের অধ্যক্ষ ড. বাসুদেব কুমার দে শিকদার, ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. উত্তম কুমার সরকার, প্রভাষক অহিদুল ইসলাম, শিক্ষার্থী মঙ্গল শেখ, মো. রিয়াদ হোসেন, শিমুল মিয়া, প্রিয়া আকতার প্রমুখ বক্তব্য রাখেন।

Leave A Reply

Your email address will not be published.