Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নোবেল পাওয়ার মতো কাজ করেছে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক:
প্রায় ৬ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ বসছে পাকিস্তানে। জিম্বাবুয়ে ক্রিকেট দল পাকিস্তান সফরে যাওয়ার সাহসিকতা দেখিয়েছে। এ জন্যে পুরো ক্রিকেট দুনিয়াই জিম্বাবুয়ের উপর খুশি। এবার জিম্বাবুয়ের পাকিস্তান সফরকে নোবেল পাওয়ার মতো কাজ বললেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং ক্রিকেট ধারাভাষ্যকার রমিজ রাজা। ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে রমিজ রাজা বলেন, ‘এটা অসাধারণ একটি খবর। জিম্বাবুয়ে যখন বলেছিল আসবেনা তখন খুবই খারাপ লেগেছিল এখন তারা আসতেছে শুনে খুব ভালো লাগছে। আপনারা জানেন পাকিস্তানের মানুষ কতটা ক্রিকেটপ্রেমী হয়ে থাকে। এটি অনেক বড় একটা কারণ ক্রিকেট ফেরার। নোবেল পাওয়ার মতো কাজ করেছে জিম্বাবুয়ে।

Leave A Reply

Your email address will not be published.