Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

হেযবুত তওহীদের জোড়া খুনের বিচারের দাবিতে নবাবগঞ্জে সংবাদ সম্মেলন

নবাবগঞ্জ প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়িতে গত ২০১৬ ইং সালের ১৪ মার্চ ধর্ম উন্মাদনা সৃষ্টি করে মানবতার কল্যানে নিয়োজিত অরাজনৈতিক অন্দোলন হেযবুত তওহীদের ২ সদস্যকে নৃশংসভাবে হত্যা, বাড়ী-ঘর লুটপাট ও ধ্বংসযজ্ঞের সাথে জড়িতদের বিচারের দাবীতে আজ মঙ্গলবার দিনাজপুরের নবাবগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন দিনাজপুর দক্ষিণ জেলা শাখা হেযবুত তওহীদ। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.রুহুল আমিন প্রধান, নবাবগঞ্জ প্রেসক্লাবের সা:সম্পাদক মোঃ ছানাউল্ল্যাহ, নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সা:সম্পাদক হাফিজুর রহমান (মিলন), দৈনিক ভোরের ডাক পত্রিকার নবাবগঞ্জ প্রতিনিধি সাজেদুল ইসলাম (সাগর), দৈনিক জনতা’র আঃ মান্নান, দৈনিক আখিরা’র আঃ সাত্তার, দৈনিক আজকালের খবর’এর সুলতান মাহমুদ, বাংলাদেশ সময়’এর আনিছুর রহমান, প্রথম আলো’র বিরামপুর প্রতিনিধি এস.এম.আলমগীর, দৈনিক বগুড়া’র সঞ্জয় রায়, ভোরের পাতা’র আতিকুল ইসলাম চৌধুরী, চপল প্রমুখ। উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে প্রেসব্রীফ করেন দিনাজপুর দক্ষিন জেলার হেযবুত তওহীদের সভাপতি মোহাম্মদ হাসিম উদ্দিন।

Leave A Reply

Your email address will not be published.