Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পঞ্চগড় বোদায় সাউথ এশিয়া ওয়াশ রেজাল্ট প্রোগ্রামের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

 

esdo1

বোদা প্রতিনিধি:  পঞ্চগড়ের বোদায় সাউথ এশিয়া ওয়াশ রেজাল্ট প্রোগ্রামের অবহিতকরণ সভা সোমবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। বে-সরকারী উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এ অবহিতকরণ সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সফিউল্লাহ সুফি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান আসদুল্লাহ আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লাইলী বেগম। আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মোঃ গোলাম রব্বানী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নুর-ই-ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সলিমুল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা মরিয়ম খানম, কৃষি অফিসার মোঃ এনামুল হক, বোদা প্রেসক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম, ইউ’পি চেয়ারম্যান  আব্দুর জব্বার, আবু বক্কর ছিদ্দিক মহবত, আবুল কালাম আজাদ, সায়েদ জাহাঙ্গীর হাসান সবুজ, ওয়াশ রেজাল্ট প্রোগ্রামের জেলা হাইজিন অফিসার মামুন মাসুদ করিম, ইএসডিও’র প্রোগ্রাম ম্যানেজার মোঃ মারুফ আহম্মেদ, মনিটরিং এন্ড ভেরিফিকেশন অফিসার মোঃ মামুনুর রশিদ প্রমুখ। এ সময় সরকারি কর্মকর্তা, ইউ’পি চেয়ারম্যান, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও ইএসডিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় সাবান দিয়ে হাতধোয়ার গুনাগুন এবং সংখ্যা বৃদ্ধিকরার মাধ্যমে স্বাস্থোর উন্নয়ন ঘটানোর উপর বিশেষ গুরুত্ব আরো করা হয়।

 

 

 

Leave A Reply

Your email address will not be published.