Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পঞ্চগড়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় পারভীন আকতার (২৩) নামে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।  আটোয়ারী উপজেলার ছোটদাপ গ্রাম থেকে রবিবার ভোরে লাশটি উদ্ধার করা হয়।

পারভীন আকতার একই এলাকার সুমন রানার (২৫) স্ত্রী। তার তিন বছর বয়সী একটি মেয়ে রয়েছে ও তিনি চার মাসের অন্তঃসত্ত্বা বলে জানান এলাকাবাসী।

গৃহবধূ পারভীন আকতার আত্মহত্যা করেছেন বলে সুমনের পরিবার দাবি করলেও পারভীনের চাচা আইয়ুব আলীর দাবি, পারভীনকে হত্যা করার পর ঝুলিয়ে রাখা হয়েছে।

পুলিশ ও পরিবারের লোকজন জানান, প্রায় পাঁচ বছর আগে আটোয়ারী উপজেলার গিরাগাঁওয়ের মো. জালাল উদ্দীনের মেয়ে পারভীন আকতারের সঙ্গে একই উপজেলার ছোটদাপ এলাকার দাইমুল হকের ছেলে ফ্ল্যাক্সিলোড ব্যবসায়ী সুমন রানার বিয়ে হয়। বিয়ের পরও সুমন পরকীয়ায় লিপ্ত থাকেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। তার অনৈতিক একাধিক ঘটনায় এলাকায় বেশ কয়েকবার সালিশ-বৈঠকও হয়েছিল। শনিবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়।

রবিবার সকালে সমুনের মা পারভীনকে ডাকতে যান। এ সময় তাকে ওড়না দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলতে দেখেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, পারভীনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পারভীনের পরিবার হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান ওসি।

Leave A Reply

Your email address will not be published.