Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পন্টিংকে ছাড়িয়ে গেল সাঙ্গাকারা

Kumar-Sangakkara-123225স্পোর্টস ডেস্ক:
ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে এসে আরেকটি মাইলফলক স্পর্শ করলেন শ্রীলঙ্কার ব্যাটিং স্তম্ভ কুমারা সাঙ্গাকারা। অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিংকে ছাপিয়ে তিনি বনে গেছেন ওয়ানডে ক্রিকেটের দ্বিতীয় রান সংগ্রাহক। শনিবার বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে ৩৯ রান করার পথে পেছনে ফেলেন রিকি পন্টিংকে। এর ফলে ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে চলে এসেছে শ্রীলঙ্কান ব্যাটিং জিনিয়াসের নাম। ১৩,৬৯৩ রান নিয়ে বিশ্বকাপ শুরু করা সাঙ্গাকারা ক্যারিয়ারের ৩৯৮তম ম্যাচ খেলতে নেমেছিলেন গতকাল। অসি সাবেক অধিনায়কের রেকর্ড ভাঙতে বাঁহাতি সাঙ্গাকারার প্রয়োজন ছিল ১২ রানের। শ্রীলঙ্কার ইনিংসের ১৬তম ওভারে কিউই পেসার অ্যাডাম মিলানের বলে একটি সিঙ্গেল নিয়ে পন্টিংয়ের করা ১৩,৭০৪ রান ছাড়িয়ে যান ৩৭ বছর বয়সী লঙ্কার এই ব্যাটসম্যান। ইনিংসের ২৩.৫ ওভারে ট্রেন্ট বোল্টের বলে এলবিডব্লিউ হওয়ার আগে রঙিন পোশাকের ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ ১৩,৭৩২ রান করার গৌরব অর্জন করেন সাঙ্গাকারা। ১৮,৪২৬ রান নিয়ে রানের নেতৃত্বে আছেন ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যাটিং বালক শচীন টেন্ডুলকার। ৪৬৩ ম্যাচ খেলে ৪৪.৬৩ গড়ে একদিনের আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ রানের ডিজিট লেখেন ভারতীয় লিটল জিনিয়াস। শচীন-সাঙ্গা-পন্টিংয়ের পর টেবিলের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক আরেক লঙ্কান সনাথ জয়সুরিয়া। ১৩,৪৩০ রান এসেছে মাতারা হারিকেনের ব্যাট থেকে। তালিকায় পরের নামগুলো মাহেলা জয়বর্ধনে, ইনজামাম উল হক, জ্যাক ক্যালিস, সৌরভ গাক্সগুলি, রাহুল দ্রাবিড় ও ব্রায়ান লারা। সাঙ্গাকারার বর্তমান রানের গড় ৪০.৯৯। তার ঝুলিতে ২১টি সেঞ্চুরি পাশাপাশি রয়েছে ৯৩টি হাফ সেঞ্চুরি।

Leave A Reply

Your email address will not be published.