Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পরমাণু বোমায় ভারতের চেয়ে এগিয়ে পাকিস্তান

065ea14241ea843818cc22c621d69131_XLআন্তর্জাতিক ডেস্ক:

পরমাণু বোমার প্রতিযোগিতায় ভারতের চেয়ে পাকিস্তান এগিয়ে রয়েছে এবং নয়াদিল্লির তুলনায় ইসলামাবাদের  অস্ত্র ভাণ্ডারে ১০টি বেশি পরমাণু বোমা মজুদ রয়েছে।  পরমাণু বোমা বিষয়ক সংস্থা বুলেটিন অব অ্যাটমিক সায়েন্টিস্ট এ তথ্য দিয়েছে।  এ সংস্থার হিসাব অনুযায়ী ভারতের অস্ত্র ভাণ্ডারে রয়েছে ১১০টি বোমা এবং পাকিস্তানে রয়েছে ১২০। গত ৫০ বছরের বেশি সময় ধরে এ সংস্থা বিশ্বকে পরমাণু বোমা, জলবায়ু পরিবর্তন, বিশ্বে সংঘাত ও শান্তি প্রতিষ্ঠা সংক্রান্ত নানা তথ্য নিয়মিত যুগিয়ে চলেছে। এ সংস্থার নিউক্লিয়ার নোটবুকে বলা হয়েছে, ১৯৯৮ সালে মাত্র তিন সপ্তাহের ব্যবধানে পরমাণু বোমার পরীক্ষার মধ্যদিয়ে  পাক-ভারত পরমাণু বোমা তৈরির প্রতিযোগিতা শুরু হয়। ২০০২ সাল থেকেই ভারতের চেয়ে ১০টি বেশি পরমাণু  বোমা রয়েছে পাকিস্তানের অস্ত্র ভাণ্ডারে। অবশ্য ১৯৯৯ সালে উভয় দেশের পরমাণু বোমার সংখ্যা ছিল মাত্র আটটি।

Leave A Reply

Your email address will not be published.