Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পাকিস্তানেও প্রশংসিত বাংলাদেশ!

স্পোর্টস ডেস্ক:
পাকিস্তানকে প্রথমবারের টানা দু’ম্যাচে হারিয়ে সিরিজ জয় করার পর দেশে বিদেশে সবখানেই প্রশংসিত হয়েছে বাংলাদেশের ক্রিকেট। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের অসাধারণ পারফর্মের জন্যে এবার পাকিস্তানের সংসদেও প্রশংসা করা হল বাংলাদেশের ক্রিকেট দলের। পাশাপাশি সমালোচনা করা হয় পাকিস্তানের বর্তমান ক্রিকেট অবকাঠামোর। পাকিস্তানের আন্তঃপ্রাদেশিক সমন্বয় মন্ত্রী রিয়াজ হুসাইন পির্জাদা সংসদে এক প্রশ্নের জবাবে পাকিস্তানের বর্তমান বাংলাদেশ সফর সম্পর্কে বলেন, ‘পাকিস্তানের বর্তমান খারাপ অবস্থাতেই বোঝা যায় বাংলাদেশ আগের থেকে অনেক উন্নতি করেছে। তাদের অবকাঠামো আগের থেকে অনেক উন্নত হয়েছে। বাংলাদেশ সিরিজের প্রথম দু ম্যাচে পেশাগত মনোভাব দেখিয়ে ক্রিকেট খেলছে যা আমরা দেখাতে পারিনি।’ পির্জাদা পিসিবির অবকাঠামোর পরিবর্তনের দাবি জানান বর্তমান পাকিস্তানের খারাপ অবস্থার জন্যে।

Leave A Reply

Your email address will not be published.