Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পারমাণবিক অস্ত্র প্রস্তুত রাখার নির্দেশ উ. কোরিয়ার নেতার

u. koreaআন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন যেকোন সময় কাজে লাগাতে তাদের পারমাণবিক অস্ত্র আগেই প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে নতুন করে কঠোর অবরোধ আরোপের পর তিনি এ নির্দেশ দিলেন।
শুক্রবার কিম জং-উনের বরাত দিয়ে উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ’র খবরে বলা হয়, ‘যেকোন সময় ব্যবহারের জন্য উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র অবশ্যই প্রস্তুত রাখতে হবে।’
তিনি সতর্ক করে দিয়ে আরো বলেন, বিভক্ত কোরীয় উপদ্বীপের পরিস্থিতির এমন বিপজ্জনক হয়ে উঠেছে যে কারনে উত্তর কোরিয়া প্রয়োজনে তার সামরিক কৌশল পরিবর্তন করতে পারে এবং এ জন্যই এ প্রস্তুতির নির্দেশ।
উত্তর কোরিয়ার এ ধরণের বাগাড়ম্বরপূর্ণ বক্তব্য নতুন কিছু নয়, পিয়ংইয়ং ও সিউলের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে তাদের এ ধরণের বক্তব্য রুটিন কাজ মাত্র।
উত্তর কোরিয়া সম্প্রতি পারমাণবিক পরীক্ষা ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর বুধবার জাতিসংঘ পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে নতুন করে কঠোর অবরোধ আরোপ করে।জবাবে, উত্তর কোরিয়া সাগরে তাদের স্বল্প পাল্লার ছয়টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে।
কেসিএনএ জানায়, কিম বৃহস্পতিবার সামরিক মহড়ার ব্যাপারে কথা বলছিলেন। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময় তিনি এসব কথা বলছিলেন বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, ‘যেকোন সময় কাজে লাগাতে আমাদের পারমাণবিক অস্ত্রগুলো অবশ্যই সর্বদা প্রস্তুত রাখতে হবে, কারণ শত্রুরা উত্তর কোরিয়ার টিকে থাকার ক্ষেত্রে বড় ধরণের হুমকি।
কিমের বরাত দিয়ে বলা হয়, চরম উত্তেজনাপূর্ণ সময় চলাকালে আমেরিকানরা যখন অন্য দেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে তখন আমাদের সার্বভৌমত্ব ও জনগণকে রক্ষার একমাত্র উপায় হচ্ছে আমাদের পারমানবিক সক্ষমতা জোরদার করা।

Leave A Reply

Your email address will not be published.