Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পীরগাছা কাউনিয়ার সব জায়গায় ২০১৮ সালেই বিদ্যুৎ পৌছাবে: টিপু মুন্সি

img_5032আমিরুল ইসলাম,রংপুর: ২০১৮ সালের জুলাই মাসের মধ্যে রংপুরের কাউনিয়া ও পীরগাছা উপজেলার সব জায়গায় বিদ্যুৎ চলে যাবে কোন অঞ্চল বাদ থাকবেনা বলেছেন রংপুর ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব টিপু মুন্সি এমপি। তিনি আরো বলেন কিছুদিনের মধ্যে বাংলাদেশের কোন মানুষ আর গৃহহীন থাকবেনা তাদের ঘর ও জায়গার ব্যবস্থা করবে সরকার বৃহস্পতিবার সন্ধায় পীরগাছা জেএন উচ্চ বিদ্যালয় মাঠে গণ সংবর্ধনার অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব বলেন।
উপজেলার বিভিন্নস্থর থেকে আগত হাজার জনতার স্বতস্ফুর্ত উপস্থিতিতে অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি পীরগাছা কাউনিয়ার সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা টিপু মুন্সি এমপিকে আ’লীগের কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক করায় তাকে আনুষ্ঠানিক ভাবে গণ সংবর্ধনা দেয়া হয়।
পীরগাছা উপজেলা আ’লীগের সভাপতি হাকিম সরদারের সভাপতিত্বে ও পীরগাছা আ’লীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলনের সঞ্চালনায় উক্ত গণ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সভাপতি মো. মমতাজ উদ্দিন, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন মওলা, সাংগঠনিক সম্পাদক তুহীন চৌধুরী, রংপুর সদর উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি।
উক্ত গনসংবর্ধনা অনুষ্ঠানে আ’লীগের জেলা ও উপজেলার অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ইউপি চেয়ারম্যান ও সদস্যগন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া কর্মীবৃন্ উপস্থিত ছিলেন।
পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গন সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Leave A Reply

Your email address will not be published.