Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

প্রেসক্লাব শৈলকুপায় ইফতার মাহফিল ও সুধী সমাবেশ

জেরা প্রতিনিধি, ঝিনাইদহ:
প্রেসক্লাব শৈলকুপার উদ্যোগে ইফতার মাহফিল ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার প্রেসক্লাব শৈলকুপা মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব শৈলকুপার সভাপতি আলমগীর অরণ্য এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সন্দীপ কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা থানার অফিসার ইনচার্জ এম এ হাসেম খান, ইত্তেফাকের ভ্রাম্যমাণ সংবাদদাতা বাবু বিমল কুমার সাহা, নিউএজ’র জেলা প্রতিনিধি দেলোয়ার কবীর, সংবাদ’র জেলা প্রতিনিধি বিপ্লব কুমার পিন্টু, উপজেলা যুবলীগের সভাপতি স. ম রানাউজ্জামান বাদশা, সাধারণ সম্পাদক সামসুল আলম টিপু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান নওরজ, সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ। এছাড়াও ইফতার মাহফিলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, কবি-সাহিত্যিকসহ সাংবাদিক শাহীন আকতার পলাশ, আব্দুর রহমান মিল্টন, শিহাব মল্লিক, মনিরুজ্জামান সুমন, শামীম বিন সাত্তার, হুসাইন মোহাম্মদ ইমরান, আলীমুজ্জামান, চঞ্চল মাহমুদ, আরাফাত রহমান ও শেখ সবুজ হোসেনসহ নানা স্তরের সুধীজন উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.