Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ফরিদপুরে ছাত্রদলের র‌্যালীতে পুলিশের বাধা

ফরিদপুর সংবাদদাতা
৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে জেলা ছাত্রদলের উদ্যোগে বের করা র‌্যালীতে বাধা দিয়েছে পুলিশ। এসময় পুলিশের বেষ্টনীর মধ্যে শহরের সুপার মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রদলের উদ্যোগে শহরের ব্রক্ষসমাজ সড়কে বিকেলে জড়ো হতে থাকে নেতাকর্মীরা। বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে এসে ছাত্রদলের বিভিন্ন ইউনিট এখানে সমবেত হয়। এসময় জেলা ছাত্রদলের সভাপতি ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরীজের সভাপতিত্বে বক্তব্য দেন শহর বিএনপির সভাপতি রেজাউল ইসলাম রেজাউল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক একে কিবরিয়া স্বপন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সেলিম মিয়া, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক তানজিুমল হাসান কায়েস, মোজাম্মেল হোসেন মিঠু প্রমুখ।
সমাবেশ শেষে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি কিছুদুর এগিয়ে গেলে সুপার মার্কেটের সামনে পুলিশ তাদের বাধা দেয়। এসময় সেখানেই প্রতিবাদ সমাবেশ করে তারা।
এছাড়া ছাত্রদলের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র‌্যালী , কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে নগরকান্দা উপজেলা, কলেজ ও পৌর ছাত্রদল। ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন আব্দুস সালাম টুটুল, সজিব হোসেন, তুহিন হোসেন, পলাশ, মহিউদ্দীন, আলি আকবর, আনিস, আরিফ, তোফায়েল, শামীম, হাছিব প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.