Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ফরিদপুরে ৫৭৮ পিস ইয়াবা সহ ০১ মাদক ব্যবসায়ী আটক।

SAM_9975খালেদুর রহমান, ফরিদপুর: ফরিদপুর জেলার সদরপুর উপজেলার নয়রশি গ্রাম থেকে বৃহস্পতিবার রাত ১০ টার দিকে র‌্যাব-৮, ফরিদপুর আভিযান চালিয়ে ৫শ ৭৮ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ ব্যাপারে সদরপুর থানায় একটি মামলা হয়েছে।
র‌্যাব-৮ জানায় তারা গোপন সূত্রে জানতে পারে যে, ফরিদপুর জেলার সদরপুর থানাধীন নয়রশি গ্রামের একটি টিনের তৈরী চৌচালা বসত ঘরে একজন মাদক ব্যবসায়ী মাদকের একটি চালান নিয়ে বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ডিএডি মোঃ ফারাজুল হক এর নেতৃত্বে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল বৃহস্পতিবার আনুমানিক রাত ১০ টার দিকে অভিযান চালিয়ে ঘটনা স্থল থেকে ৫৭৮ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে। ধৃত মাদক ব্যবসায়ী নয়রশি গ্রামের আঃ জলিল ব্যাপারীর ছেলে জাহিদুল ইসলাম (৩৫)। আশপাশের লোকজনের নিকট হতে জানা যায় যে, জাহিদুল দীর্ঘ দিন যাবৎ নিষিদ্ধ মাদক ইয়াবা সহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে।

এ ব্যাপারে ফরিদপুর জেলার সদরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.