Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ফরিদপুরের সালথায় স্কুলশিক্ষককে কুপিয়ে হত্যা

hotta_sm_375748850ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলায় বেলায়েত হোসেন দুলাল (৪৭) নামে এক স্কুলশিক্ষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মাদক সেবনে বাধা দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। বেলায়েত হোসেন দুলাল স্থানীয় জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়,, মাদক সেবনে বাধা দেওয়ায় লিটন মোল্যা নামে প্রতিবেশী এক মাদকাসক্ত তাকে কুপিয়ে হত্যা করে।
এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডি এম বেলায়েত হোসেন বলেন, কুপিয়ে জখম করার পর দুলালকে মারাত্মক আহতাবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু পথিমধ্যেই তার মৃত্যু হয়।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি বিভাগের রেজিস্ট্রার স্বপন বিশ্বাস জানান, সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে আনা হলেও তার আগেই তিনি মারা যান।

Leave A Reply

Your email address will not be published.