Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ফিট ম্যাথিউস, হেরাথ

s-3স্পোর্টস ডেস্ক:
অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস গোড়ালি ইনজুরি থেকে সেরে কোয়ার্টার ফাইনালের জন্য ফিট হয়ে উঠবেন বলে আশাবাদী শ্রীলংকান ক্রিকেট বোর্ড। আগামী সপ্তাহে কোয়ার্টার ফাইনালের ম্যাচে মাঠে নামবে লংকানরা। এছাড়া শেষ আটের লড়াইয়ের জন্য দলের স্পিনার রঙ্গনা হেরাথকেও ফিট পাওয়া যাবে বলে বিশ্বাস লংকান বোর্ডের। বুধবার স্কটল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ের সময় গোড়ালিতে ব্যথা পান শ্রীলংকান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। পরে আর ফিল্ডিং করতে পারেননি তিনি। শ্রীলংকান ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র ক্রিকইনফো’কে বলেন, ‘আগামী ১৮ মার্চ কোয়ার্টার ফাইনালের ম্যাচে ম্যাথিউস খেলবেন বলে তিনি শতভাগ নিশ্চিত। তিনি জানান, গোড়ালির চোটের পর ম্যাথিউসকে স্ক্যান করতে হয়নি। তবে তাকে কিছুদিনের জন্য বিশ্রাম দেয়া হয়েছে।’ অন্যদিকে আঙ্গুলের ইনজুরির কারণে দলের হয়ে অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষের ম্যাচ খেলতে না পারা স্পিনার রঙ্গনা হেরাথও কোয়ার্টার ফাইনালের জন্য ফিট হয়ে উঠবেন বলে দলের ওপেনার লাহিরু থিরিমান্নে আশাবাদ শোনান। থিরিমান্নে বলেন, ‘আমি মনে করি, কোয়ার্টার ফাইনালে তার খেলাটা ৮০ শতাংশ নিশ্চিত। সে ফিট হয়ে উঠবে বলেই আমার বিশ্বাস।’ এর আগে দিনেশ চান্দিমাল ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলে তার পরিবর্তে কুশল পেরেরাকে দলে অন্তর্ভুক্ত করে লংকান ক্রিকেট বোর্ড। এছাড়া পেসার ধামিকা প্রাসাদ, অলরাউন্ডার জীবন মেন্ডিস ও ব্যাটসম্যান দিমুথ করুনারতেœ ইতোমধ্যেই ইনজুরির কারণে বিশ্বকাপের দল থেকে ছিটকে পড়েছেন। কোয়ার্টার ফাইনালে শ্রীলংকার প্রতিপক্ষ কারা সেটা এখনও নিশ্চিত হয়নি। তবে দক্ষিণ আফ্রিকা তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে। অন্যথায় ভারতের সামনে পড়বে গত দুই আসরের ফাইনালিস্টরা।

Leave A Reply

Your email address will not be published.