Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ফিরছেন মুক্তি

1080611বিনোদন ডেস্ক:
জনপ্রিয় অভিনেত্রী আয়শা আক্তার মুক্তি। কোথায়ও নেই তিনি। না টিভি পর্দায় না বড় পর্দায়। পর্দার বাইরে আছেন অনেকদিন। মিডিয়ার কোন কাজের সঙ্গে যুক্ত নেই মাস দুয়েক হলো। কেন এই বিরতি? মুক্তি জানালেন, আমি একটু কম কাজ করি। বেছে বেছে ভালো কাজ করতে চাই। তবে শিঘ্রই এ বিরতি ভাঙ্গবে। আশা করছি এক মাসের মধ্যেই কাজে ফিরতে পারবো। বড় পর্দায় মুক্তির অভিনীত দুটি চলচ্চিত্র মুক্তি পায়। তুমি আছো হৃদয়ে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। যাত্রা থামে ‘জোর করে ভালোবাসা হয় না’ চলচ্চিত্রের মাধ্যমে। কিন্তু এটাকে থেমে যাওয়া বলতে নারাজ মুক্তি। তিনি বলেন, বেশ কিছু চলচ্চিত্রের ব্যাপারে আলাপ চলছে। আশা করছি আগামী মাসের মধ্যেই সব চুড়ান্ত হবে। তখন সবাইকে জানাতে পারবো। মুক্তি বলেন, দু’মাধ্যমেই সমানভাবে কাজ করতে চাই। তবে খুব ভালো কিছু না হলে নয়.

Leave A Reply

Your email address will not be published.