Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ফিলিপাইনে বিমান বিধ্বস্ত, নিহত ১০


ফিলিপাইনে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১০ জন নিহত হয়েছে। গতকাল শনিবার দেশটির প্লারিডেল শহরে এই দুর্ঘটনা ঘটে।

বিমানটি উড্ডয়নের কিছু সময় পরই একটি বাড়ির উপর বিধ্বস্ত হয়। বিমানে থাকা ৫ যাত্রী ও মাটিতে থাকা ২ জন নিহত হয়। বিমানের আঘাতে বাড়িটিও ধ্বংস হয়ে যায়। সেখানে উদ্ধারতত্পরতা চালাচ্ছে উদ্ধারকর্মীরা।

ধ্বংসস্তূপের মধ্যে আরো মৃতদেহ থাকতে পারে বলে আশংকা করা হচ্ছে। স্থানীয় চার্টার কোম্পানি পরিচালিত পিএ-২৩ অ্যাপাচি বিমানটির বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি। রয়টার্স

Leave A Reply

Your email address will not be published.