Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ফুটবলে মাগুরা মহম্মদপুরের আরএসকেএইচ ইনস্টিটিউশন জয়ী

football magura 29

ফারুক আহমেদ, মাগুরা: মাগুরায় ৪৫ তম জাতীয় স্কুল মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার ফুটবলে বালক গ্রুপে মহম্মদপুর সদরের আর এসকেএইচ ইনস্টিটিউশন জয়ী হয়েছে। এই নিয়ে দলটি টানা ১২ বার চ্যাম্পিয়নের গৌরব লাভ করল।
মাগুরা জেলার বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মাহবুবর রহমান।
বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক খন্দকার আজিম আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজমুল হক, জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেন প্রমূখ।
মাগুরা সদর, শ্রীপুর, শালিখা ও মহম্মদপুর উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.