Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ফুলবাড়ীতে গৃহবধুকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ

শাহ্ আলম, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নে এক গৃহবধুকে হত্যা করে লাশ ঘরের ভিতর ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে গৃহবধুর স্বামী ও পরিবারের অন্যান্য সদস্যরা পলাতক রয়েছে।
এলাকাবাসী জানায়, সোমবার সকালে ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের গাজাইটারী গ্রামের অতুল কুমার সেনের বাড়ীতে পারিবারিক কলহের জের ধরে ঝগড়া হয়। পরে পরিবারের লোকজনের চলাফেরায় সন্দেহ হলে দুপুরে এলাকাবাসী বাড়ীতে ঢুকে গৃহবধু কমলী রানীর লাশ ঘরের ভিতর ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পুর্বে পরিবারের লোকজন পালিয়ে যায়।
এব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এবিএম রেজাউল ইসলাম জানান, এ ঘটনায় তদন্ত চলছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave A Reply

Your email address will not be published.