Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বগুড়া কলেজকে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজ”নামকরণ করার লক্ষ্যে গণ স্বাক্ষর কর্মসূচি


রাজশাহী ব্যুরোঃবগুড়া কলেজ এর নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজ নামকরণ করার লক্ষে বগুড়ায় গণ স্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের প্রানকেন্দ্র সাতমাথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজ নামকরণ বাস্তবায়ন কমিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। গণ স্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন। এসময় উপস্থিত ছিলেন বগুড়া কলেজের অধ্যক্ষ এ,কে,এম মঈন উদ্দিন আহম্মেদ, সহকারি অধ্যাপক রুহুল আমিন মন্ডল, মো. মাহবুবুর রহমান, শিক্ষক প্রতিনিধি মো. কামাল উদ্দিন কবিরাজ ও মো. আব্দুর রউফ তালুকদার প্রমূখ।

Leave A Reply

Your email address will not be published.