Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বগুড়ায় ককটেল বিস্ফোরণে আহত ২

জেলা প্রতিনিধি, বগুড়া:
বগুড়া সদর উপজেলার পীরগাছা বাজারে ককটেল বিস্ফোরণে ২ জন আহত হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৯টার দিকে একদল দুর্বৃত্ত পীরগাছা বাজারের চারমাথা এলাকায় পরপর ২টি ও ব্রিজের পূর্ব পার্শ্বে তিনমাথায় ১টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে ককটেলের স্প্রিন্টারের আঘাতে গাবতলী উপজেলার সাবেকপাড়া গ্রামের বাবু মিয়ার ছেলে মুঞ্জু (২৮) ও সাতচুয়া গ্রামের ধলু পাইকারের ছেলে আলম (৩৫) গুরুতর আহত হয়। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কেউ আহত হয়েছে কি না জানা নেই।

Leave A Reply

Your email address will not be published.