Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বগুড়ায় যুবলীগ কর্মী খুন

জেলা প্রতিনিধি, বগুড়া:
বগুড়া সদরের সাবগ্রাম হাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবলীগ কর্মী মনিরুজ্জামান মানিক (২৮) নামের এক যুবক খুন হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। মনিরুজ্জামান বগুড়া সদরের সাবগ্রাম উত্তরপাড়ার মোফাজ্জল হোসেনের পুত্র এবং যুবলীগ কর্মী।
স্থানীয়রা জানান, মনিরুজ্জামান মানিক একটি সমিতির কালেকশন করে বাড়ি ফিরছিল। এ সময় দুর্বৃত্তরা মানিককে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে মনিরুজ্জামান গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবং এই ঘটনায় রাফিউল ইসলাম রাফি নামের এক ছাত্রদল কমী গুরুতর আহত হয়। তাকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়ার সহকারী পুলিশ সুপার ও জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গাজিউর রহমান বিষয়টি স্বীকার করে বলেন, অনেক বীভৎসভাবে কোপানো হয়েছে মানিককে। প্রায় একইরকমের আঘাত করা হয়েছে রাফিকেও। পূর্ব শত্র“তার জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে জানান গাজিউর রহমান।
জেলা যুবলীগ ও ছাত্রলীগ এ ঘটনার জন্য ছাত্রদলকে দায়ী করেছে এবং ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.