Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বর্ণাঢ্য আয়োজনে আটোয়ারীতে পহেলা বৈশাখ উদযাপন

জাহেরুল ইসলাম, আটোয়ারী: পঞ্চগড়ের আটোয়ারীতে জাঁকজমকপুর্ণভাবে পহেলা বৈশাখ ১৪২৪ বঙ্গাব্দ উদযাপিত হয়েছে। পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।এদিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে শোভাযাত্রা বের করে কেন্দ্রিয় শোভাযাত্রার সাথে মিলিত হয়। শোভাযাত্রায় উপাধ্যক্ষ ফজলে বারী সুজা’র নেতৃত্বে মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ , প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ’র নেতৃত্বে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ,প্রধান শিক্ষক পরিতোষ কুমার রায়ে’র নেতৃত্বে বড়দাপ উচ্চ বিদ্যালয় , প্রধান শিক্ষক মামুন আল রোজ’র নেতৃত্বে ফকিরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বর মুক্ত মঞ্চে ইউএনও শারমিন সুলতানা’র সভাপতিত্বে পহেলা বৈশাখের তাৎপর্য তুলেধরে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান, ওসি মোঃ আমিনুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মোছাঃ লুৎফা বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান মীরা রাণী রায়, কৃষি অফিসার মোঃ শামীম ইকবাল, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, উপজেলা আ,লীগের যুগ্ন সম্পাদক এ্যাড: মোঃ আনিছুর রহমান, জাতীয় পার্টি উপজেলা শাখার সভাপতি পইমউদ্দীন আহম্মেদ প্রমুখ। আলোচনা শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে পান্তা-ইলিশ, দই-চিড়া উৎসব এবং হা-ডু-ডু ও শিক্ষার্থীদের অংশ গ্রহনে গোল্লাছুট খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অপরদিকে উপজেলার রাধানগর জনকল্যাণ সমিতি প্রতিবারের ন্যায় এবারো আবহমান বাংলার চিরাচরিত কৃষ্টি উপস্থাপন পুর্বক এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।

Leave A Reply

Your email address will not be published.