Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বর্ণাঢ্য আয়োজনে বেরোবিতে বর্ষবরণ

ওমর ফারুক,বেরোবি প্রতিনিধি: হাতে হাতে ফেস্টুন ও বাঁশির মনমুগ্ধকর সুর,মুখেমুখে বর্ণিল চিত্রকর্ম আর রং বেরঙ্গের নানা পোষাকে সুসজ্জিত হয়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে বাঙ্গালি জাতির ঐতিহ্য ও প্রাণের উৎসব বর্ষবরণ অনুষ্ঠান-১৪২৪ বঙ্গাব্দ।
আজ সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড.এ কে এম নুর-উন-নবী’র নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বর্ষবরণের অনুষ্ঠান শুরু হয়। শোভাযাত্রাটি লালবাগ এলাকা হয়ে বিশ^বিদ্যালয়ের ক্যাম্পাসে এসে শেষ হয়।
১লা বৈশাখ উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. নাজমুল হকের সভাপতিত্বে উক্ত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন মোঃ ফেরদৌস রহমান, শিক্ষক সমিতির সভাপতি ও বিশিষ্ট কলামিস্ট ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান, উপাচার্যের সহধর্মিনী সমাজকর্মী মিসেস গুল নাহার নবীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এই বর্ষবরণ উপলক্ষে বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। এতে ২১ টি স্টল বসে। প্রতিটি স্টলে পান্তা-ইলিশসহ হাজার বছরের পুরোনো বাঙ্গালি সংস্কৃতির বিভিন্ন রকমের পিঠা-পুলি দেখা গেছে।এতে ধর্মবর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণীর মানুষেরা অংশগ্রহন করে।

পরে এক আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী বলেন, “সকলকে বাঙ্গালি ঐতিহ্য লালন করতে হবে। বিদেশী সংস্কৃতি নয় বরং বাঙ্গালি সংস্কৃতির চর্চা করতে হবে। দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতি চর্চার মধ্য দিয়েই দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত করা সম্ভব বলে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য সকলকে আন্তরিক সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আহবান জানান” । বিডিপত্র/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.