Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বাঁশখালীতে নিহত প্রত্যেক পরিবার পাচ্ছে ১৫ লাখ টাকা

bks

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গামারায় এস আলম গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ নিয়ে সংঘর্ষে নিহত প্রত্যেকের পরিবারকে ১৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।আজ শুক্রবার বাদ জুমা নিহত ৪ জনের পরিবারের সদস্যদের হাতে ১৫ লাখ টাকা করে মোট ৬০ লাখ টাকা হস্তান্তর করা হবে বলে চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
বাঁশখালীতে নিহত প্রত্যেক পরিবার পাচ্ছে ১৫ লাখ টাকা

গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম জেলা প্রশাসনের ১ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাঁশখালীতে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ নিয়ে সংঘর্ষে নিহত ৪ জনের পরিবারকে সরকার ১৫ লাখ টাকা করে প্রদান করবে। এ ছাড়া এ ঘটনায় আহতদের চিকিৎসা ব্যয় হিসেবে উপযুক্ত অনুদান প্রদান করা হবে। ইতিমধ্যে হতাহতদের তালিকা প্রস্তুত করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে সরকার নিহত প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার জন্য ঘোষণা দিলেও আন্দোলনকারীরা ১৫ লাখ টাকা করে দাবি করে।

Leave A Reply

Your email address will not be published.