Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বাংলায় ঈদের শুভেচ্ছা জানালেন মার্কিন রাষ্ট্রদূত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট বাংলায় ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। আজ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে রাষ্ট্রদূতের বাংলায় দেওয়া এ শুভেচ্ছাবার্তার ভিডিওটি আপলোড করা হয়।

ভিডিওতে দেখা যায়, বার্নিকাট শাড়ি পরে বাংলায় শুভেচ্ছাবার্তা দিচ্ছেন। তিনি বলছেন, ‘ঘুরে ফিরে বারে বারে, ঈদ আসে ঈদ চলে যায়। ঈদ হাসতে শেখায়। ভালোবাসতে শেখায়। সবাইকে ঈদ মোবারক।’

মার্কিন রাষ্ট্রদূত হিসেবে এটি বাংলাদেশে তার শেষ ঈদ, ভিডিওবার্তায় সেটি উল্লেখ করে তিনি বলেন- ‘আমার বিদায়ের আগে শেষবারের মতো সবাইকে ঈদের শুভেচ্ছা জানাতে পেরে আমি আমাকে ভাগ্যবান মনে করছি।’

২০১৫ সালে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে যোগ দেন মার্শা বার্নিকাট। এ বছরই তার মেয়াদ শেষ হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.