Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বান্দরবানে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে টানা বর্ষণে পাহাড় ধসে ভাই ও বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের বাবাসহ দুইজন আহত হয়েছেন।শুক্রবার ভোররাতে বনরূপা পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলো- মো. আলিফ (১১) ও তার ছোট বোন ফারজানা মীম (৮)। এ সময় তাদের বাবা আবদুর রাজ্জাক ও মা আহত হন। তারাও ঘুমন্ত অবস্থায় ছিলেন।

ঘটনার পর দমকলবাহিনীর সদস্যরা প্রচণ্ড বৃষ্টির মধ্যেও উদ্ধার অভিযান চালান। তারা মাটি সরিয়ে একে একে দুজনের লাশ বের করেন। লাশ উদ্ধারের পর বান্দারবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বান্দরবান সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদের নেতৃত্বে বৃহস্পতিবার বিকেলে পুলিশের একটি টিম গিয়ে ওই এলাকা পরিদর্শন করে পাহাড়ের পাদদেশ থেকে বাসবাসকারীদের সরে যেতে অনুরোধ করেন। তারা না সরে যাওয়ার কারণে পাহাড়ধসের ঘটনায় নিহতের ঘটনা ঘটে।

গত বুধবার থেকে বান্দরবানে টানা বৃষ্টির কারণে জেলার সাতটি উপজেলা এবং দুটি পৌরসভায় পৌর কর্তৃপক্ষ ও ‍উপজেলা প্রশাসন পাহাড়ের পাদদেশ থেকে বাসবাসকারীদের সরে যেতে প্রচার-প্রচারণা চালায়, মাংকিং করে। ওই সব এলাকার বাসিন্দাদের জন্য বান্দরবান জেলায় পাঁচটি আশ্রয়কেন্দ্রসহ উপজেলাগুলোতে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.