Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বান্দরবানে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী-বিজিবি সংঘর্ষ

বান্দরবানে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী-বিজিবি সংঘর্ষবান্দরবান প্রতিনিধি : বান্দরবানের থানচি উপজেলায় দুর্গম পাহাড়ি এলাকায় বাংলাদেশের সীমান্তরক্ষা বাহিনী বিজিবির সদস্যদের সঙ্গে মিয়ানমারের ‘বিচ্ছিন্নতাবাদী’ দলের গোলাগুলি হয়েছে। এতে বিজিবির এক সদস্য আহত হয়েছেন। বুধবার সকালে থানচির বড় মোদক এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে। এদিকে ঘটনা পর হেলিকপ্টারে করে সেখানে বাড়তি বিজিবি ও সেনা সদস্য পাঠানো হয়েছে।

রেমাকি ইউনিয়নের চেয়ারম্যান মালিরাম ত্রিপুরা জানান, বান্দরবানের থানচি উপজেলার দুর্গম বড়মোদক এলাকায় সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি ১৩টি ঘোড়া নিয়ে যাচ্ছিল। এ সময় বিজিবি সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করে। এতে দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে আরাকান আর্মির দুটি ঘোড়া মারা যায়। এ সময় বিজিবির নায়েক জাকির হোসেন গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। মালিরাম ত্রিপুরা আরো জানান, আলীকদম জুম থেকে সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের ঘটনাস্থলে পাঠানে হয়েছে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.