Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বিএনপি নেত্রী ৫ জানুয়ারী ট্রেন ফেল করে এখন দেশের মানুষকে বোমা ও আগুনে পুড়ে মারছে-এমপি, মোতাহার হোসেন

হাতীবান্ধা (লালমনিহাট) প্রতিনিধি : মোতাহার হোসেন এমপি বলেছেন বিএনপি নেত্রী ৫ জানুয়ারী ট্রেন ফেল করে এখন দেশের মানুষকে বোমা ও আগুনে পুড়ে মারিয়ে হত্যা করছে। এজন্য তার নাম এখন বোমা খালেদা হয়েছে। গত ৫ জানুয়ারী নির্বাচনে বোমা খালেদা অংশগ্রহণ না করে ট্রেন ফেল করে যাত্রী যেমন বোকা বুনে যায়। ঠিক তেমনী বোমা খালেদার অবস্থা, তিনি বলেন ট্রেন ফেল করে পিছলে ডাকিলে ট্রেন আর ৫ বছরের আগে ফিরে দাড়াবে না। আজ রবিবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ন্যাশনাল সার্ভির্স এসোসিয়েশন এর সহায়তায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মোতাহার হোসেন এসব কথা বলেন। ইউএনও মাহবুবুর রহমান এর সভাপতিত্বে উক্ত বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহামুদুল হাসান সোহাগ, স্বাগত বক্তব্য রাখেন,ন্যাসনাল সার্ভিস এ্যাসোসিয়েশনের আহবায়ক আনোয়ারুল ইসলাম মিরু, অন্যান্যদের মধ্যে অতিরিক্ত যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল কবীর ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ফেরদৌস আহম্মেদ, , থানা অফিসার ইনচার্জ আঃ মতিন প্রধান প্রমুখ। পরিশেষে ১২টি ইউনিয়নে শীতার্থ মানুষের মাঝে ১ হাজার ৫ শত পিচ কম্বল বিতরণ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.