Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বিচারপতি ও সরকারি কর্মকর্তাদের জন্য প্রধানমন্ত্রীর ইফতার

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তাঁর সরকারি বাসভবন গণভবনে বিচারপতি, কূটনীতিক ও সরকারি কর্মকর্তা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারিদের জন্য ইফতারের আয়োজন করেন। প্রধানমন্ত্রী হেঁটে বিভিন্ন টেবিলের কাছে যান এবং অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন।

ইফতারের আগে দেশ ও জাতির উত্তরোত্তর শান্তি ও সমৃদ্ধি কামনা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টের শহীদগণ এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান মোনাজাত পরিচালনা করেন। প্রধান বিচারপতি এস কে সিনহা, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ, তিন বাহিনী প্রধান, কূটনীতিকবৃন্দ এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা এই ইফতারে অংশগ্রহণ করেন।

Leave A Reply

Your email address will not be published.