Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বিভীষিকা কাটিয়ে চালু হচ্ছে গুলশানের সেই রেস্তোরাঁ

Gulshan Holy artisun beckery 2

অনলাইন ডেস্ক: বিভীষিকা কাটিয়ে আবার চালু হচ্ছে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁ। শুক্রবার রাতে সন্ত্রাসীদের হামলায় এখানে বিদেশি নাগরিক সহ ২০ জন নিহত হয়। এছাড়াও নিহত হন দুই পুলিশ কর্মকর্তা। তবে সব পেছনে ফেলে নিহতদের স্মরণ করে আবার রেস্তোরা চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেস্তোরাঁ কর্তৃপক্ষ।
রবিবার নিজেদের ফেসবুক পেজে এমনই ঘোষণা দেয় তারা। আর সেখানে তাদের সিদ্ধান্তকে সাধুবাদও জানাতে থাকেন অনেকে। তাদের কমেন্ট সেকশনে একাত্মতা প্রকাশ করতে থাকেন অনেক ফেসবুক ব্যবহারকারী।
শান্তা জহির নামে একজন কমেন্ট করেন, প্লিজ ফিরে আসুন। আমিও আসবো এবং নিজ হাতে রক্তের দাগ মুছে ফেলবো।
সাদাত চৌধুরী নামে একজন কমেন্টে রেস্তোরার সামনে এক স্মরণিকা তৈরির দাবি জানান। তিনি বলেন, নিহতদের স্মরণে একটি স্মরণিকা তৈরি করুন, যার মাধ্যম সবসময় তাদের শ্রদ্ধা জানাতে পারি।
মির্জা জিহান বলেন, পুরো দেশ আপনাদের সঙ্গে আছে। শাফিন তৌসিফ নামে একজন বলেন, ফিরে আসুন, সন্ত্রাসের কাছে হার মানবেন না।
তাদের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার কথা জানিয়েছেন কেউ কেউ।

Leave A Reply

Your email address will not be published.