Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বিরামপুরে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

dscn0064শাহ্ আলম মন্ডল, বিরামপুর: দিনাজপুরের বিরামপুর উপজেলার ৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা- ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বিরামপুর এডিপির সহযোগিতায় বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এতে পলিপ্রয়াগপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রহমত আলী, ওয়ার্ল্ড ভিশনের বিরামপুর এডিপির অর্থনৈতিক উন্নয়ন প্রকল্প ম্যানেজার মিঃ জেমস তপন মন্ডল সহ পলিপ্রয়াগপুর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকল্প ম্যানেজার মিঃ জেমস তপন মন্ডল জানান, কর্মশালায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন এবং কমিটির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও শৈত্য প্রবাহ, ভূমিকম্প, ঘুর্ণিঝড় ও বজ্রপাত সম্পর্কে আলোচনা করা হয়।

Leave A Reply

Your email address will not be published.