Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বুলবুলের সুরে সালমা

বিনোদন ডেস্ক:
বাংলাদেশের অন্যতম গুণী সংগীতপরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। অন্যদিকে ক্লোজআপ ওয়ানের মাধ্যমে নিজের প্রতিভার কথা জানান দেন কণ্ঠশিল্পী সালমা। ক্লোজআপ ওয়ানে সালমাদের বিচারক হিসেবে ছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। ক্লোজআপ ওয়ানে চ্যাম্পিয়ন হওয়ার পর তার সুরে গান করেছেন সালমা। কিন্তু সর্বশেষ পাঁচ বছর এই সংগীত পরিচালকের সুরে কোন গানে কণ্ঠ দেননি সালমা। অবশেষে ২৭ মে সন্ধ্যায় তার কথা এবং সুরে নতুন একটি গানে কণ্ঠ দিতে যাচ্ছেন এই সংগীতশিল্পী। এ প্রসঙ্গে সালমা বলেন, ‘বুলবুল স্যারের সঙ্গে কাজ করা সবসময়ই সৌভাগ্যের ব্যাপার। দীর্ঘ পাঁচ বছর পর আবারো তাঁর সুরে গান করছি। অনেক ভালোলাগা কাজ করছে নিজের ভেতর।’ তবে বর্তমানে জ্বরে ভুগছেন সালমা। এই অসুস্থ শরীরেই গানে কণ্ঠ দেবেন তিনি। এছাড়া কয়েকদিন ধরে অসুস্থ ছিল সালমার মেয়ে øেহা। তবে বর্তমানে সে সুস্থ আছে। উল্লেখ্য, সম্প্রতি সুমন কল্যাণের সুর এবং সংগীতে একটি মিক্সড অ্যালবামের গানে কণ্ঠ দিয়েছেন সালমা। গত ২৬ মে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়।


Leave A Reply

Your email address will not be published.